বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গলাচিপায় স্পিডবোট ডুবির ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার 

গলাচিপায় স্পিডবোট ডুবির ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার 

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনায় চারদিন পর মো. হারুন হাওলাদার (৩২) নামে আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট দুই জনের মরদেহ উদ্ধার হলো।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে চরকারফারমা সংলগ্ন আগুনমুখা নদী থেকে জেলেদের জালে উঠে আসে মরদেহটি।

মো. হারুন হাওলাদার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী উপজেলার ধরান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আইউব আলীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। গত সোমবার রাতে আহমেদ এন্টারপ্রাইজের একটি স্পিডবোট কয়েকজন যাত্রী নিয়ে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি ঘাটে আসছিল। এসময় অপর একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হলে একটি স্পিডবোট ডুবে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD