বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

Sharing is caring!

অনলাইন ডেস্ক: ভারত সরকারের ‘নতুন নাগরিকত্ব বিল ২০১৬’ বাতিলের দাবিতে সরব হয়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক ছাত্র ও যুব সংগঠন। এই বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনগুলো।

শুক্রবার (৩০ নভেম্বর) যৌথভাবে আগরতলায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে টিএসএফ, আইওয়াইএফটি, টিএনএসএফ, টিডিএসএসএম, টিএসবি, ওয়াইটিএ এবং এটিএসইউ।

বিক্ষোভ কর্মসূচিতে এ বিল সংসদে পাস না করার দাবি জানিয়ে বলা হয়, আপত্তি সত্ত্বেও বিলটি পাস করলে উত্তর-পূর্ব ভারতের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে।

যদি এরপরও সরকার এই বিল পাস করে তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলো।

প্রস্তাবিত নাগরিকত্ব বিলে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ আরও সহজ করা হয়েছে। আগে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত ১২ বছর দেশটিতে সাধারণ বসবাসকারী হিসেবে থাকতে হতো। নতুন বিল আইনে পরিণত হলে আশ্রিতরা ভারতে কমপক্ষে সাত বছর ধরে বসবাস করেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD