বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ক্লিনিক সীলগালা, দুইজনের জেল

বরিশালে ক্লিনিক সীলগালা, দুইজনের জেল

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে র‌্যাবের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে।

এসময় একজন ভূয়া ডেন্টিস্ট ও একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয় এবং দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে বাকেরগঞ্জ সদরে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বির সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কালিগঞ্জ বাজারের শাহানারা ডেন্টাল ক্লিনিক থেকে শামীম হোসেন নামে একজন ভূয়া ডেন্টিস্ট এবং সদর রোড এলাকায় পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করার দায়ে মো: সুজন নামে একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয়।

ডেন্টাল ক্লিনিকের যথাযথ পরিবেশ বজায় না রাখা ও একই যন্ত্রপাতি কয়েক বার ব্যবহার করার দায়ে ভূয়া ডেন্টিস্ট মোঃ শামীম আহম্মেদ এবং বিভিন্ন ভূয়া রিপোর্ট করার জন্য টেকনিশিয়ান মোঃ সুজনক ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এছাড়া যথাযথ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করেন।

এই সময় ডাক্তার ফজলে রাব্বি প্রসিকিউশন দাখিল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD