মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শুক্রবার প্রেক্ষাগৃহে ‘দহন’ ও ‘পাঠশালা’

শুক্রবার প্রেক্ষাগৃহে ‘দহন’ ও ‘পাঠশালা’

Sharing is caring!

অনলাইন ডেস্ক: সারাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (৩০ নভেম্বর) দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘দহন’র বিপরীতে মুক্তি পেয়েছে ফয়সাল রদ্দি ও আসিফ ইসলামের ‘পাঠশালা’।

দহন
বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে ৪৭টি প্রেক্ষাগৃহে। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সিয়াম আহমেদ, পূজা চেরি, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু ও শিমুল খান।

ঢাকার ভেতর ‘দহন’ মুক্তি পেয়েছে:- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড ও চিত্রামহলে।

ঢাকার বাইরে:- রানীমহল (ডেমরা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা সিনেমা (সাভার), মণিহার সিনেমা (যশোর), নন্দিতা (সিলেট), ছায়াবাণী (ময়মনসিংহ), আলমাস (চট্টগ্রাম), সনিয়া (বগুড়া), রুপকথা (পাবনা), মর্ডান (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), লিবার্টি (খুলনা), রাজ (কুলিয়ারচর), মম-ইন (বগুড়া), কেয়া (টাঙ্গাইল), মধুমতি (ভৈরব), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), চন্দ্রিমা (শ্রীপুর), আলমডাঙ্গা (আলমডাঙ্গা), অনামিকা (পিরোজপুর), বাবু (কিশোরগঞ্জ), বৈশাখী (নড়িয়া), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট), গ্যারিশন (দয়ারামপুর), লাইটহাউজ (পারুলিয়া), মমতাজমহল (নীলফামারী), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), রুপালী (পাঁচবিবি), শাহীন (বল্লাবাজার), সখী (হোসাইনপুর), সোনালী (ঘোড়াঘাট), সনি (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ) এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

পাঠশালা
দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘পাঠশালা’। রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় ‘পাঠশালা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

‘পাঠশালা’ শুধুমাত্র ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে। নির্মাতা জানান, পর্যায়ক্রমে দেশের অন্য প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD