সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলাদেশের রেকর্ড, বিশ্বক্রিকেটে অনন্য নজির

বাংলাদেশের রেকর্ড, বিশ্বক্রিকেটে অনন্য নজির

Sharing is caring!

অনলাইন ডেস্ক: বলা যাবে না ভুরি ভুরি উদাহরণ আছে! তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিকবারই ঘটেছে এমন ঘটনা। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা প্রথম এবং অবিশ্বাস্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টে বাংলাদেশ দলে নেই কোনো পেসার। যদিও সৌম্য সরকার কিছুটা কাজ চালিয়ে নেওয়ার মতো হাত ঘুরিয়ে নিতে পারেন। তবে পেশাদার পেস বোলার নেই একাদশে একজনও। চট্টগ্রাম টেস্টে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে তার দৌড় ছিল মাত্র ৪ ওভার। দুই ইনিংসে মাত্র ২৪টি বল করার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।

বাকিটা সময় বাংলাদেশের স্পিনাররাই নাচিয়েছেন উইন্ডিজের ব্যাটসম্যানদের। তবে ঢাকা টেস্টে সেই সুযোগটাও পেলেন না মোস্তাফিজ। আর তিনি বাদ পড়ায় বাংলাদেশের একাদশে রইলো না আর কোনো পেসার। এই একাদশ নিয়ে মাঠে নেমেই বাংলাদেশ দল গড়ে ফেললো এক রেকর্ড।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম কোনো পেসারবিহীন একাদশ। এর আগে অবশ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে কোনো পেসার ছাড়াই মাঠে নামে দল।

এছাড়া ইতিহাস বলছে, ভাগবত চন্দ্রশেখর, ই.এ.এস. প্রসন্ন, বিষেন সিং বেদী ও শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন এই ৪ স্পিনারকে নিয়ে কোনো পেসার ছাড়াই সুনীল গাভাস্কারের অধিনায়কত্বেও খেলেছে ভারত।

তবে সে সব ইতিহাস হাতে গুনেই হয়তো বের করা যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD