বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে ডিবির হাতে ইয়াবাসহ আটক-১

বরিশালে ডিবির হাতে ইয়াবাসহ আটক-১

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ সৈয়দ শাহ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর নবগ্রাম এলাকার কুদঘাটা বাজার থেকে গ্রেপ্তার হয়।

আটককৃত সৈয়দ শাহ বরিশাল সিটি কর্পােরেশনের সংরক্ষিত আসনের ২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রেশমী বেগমের স্বামী।এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে গোয়ন্দা পুলিশের (ডিবি) এসআই সুজিত কুমার গোমস্তা গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকার কুদঘাটা বাজারে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD