মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
স্বরূপকাঠিতে ৩৫ জুয়াড়ির কারাদণ্ড

স্বরূপকাঠিতে ৩৫ জুয়াড়ির কারাদণ্ড

Sharing is caring!

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় সন্ধ্যা নদীতে ট্রলার থেকে আটক ৩৫ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল-মামুন বাবু এ দণ্ড দেন।

আটকরা সবাই একই উপজেলার বলদিয়া, সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি কলাভিটা’ নামে একটি ট্রলারে জুয়া খেলার সময় ওই ৩৫ জন জুয়াড়িকে আটক করা হয়। সেখান থেকে জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ।

শনিবার সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে দোষ স্বীকার করায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD