রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা-ডিসি-এসপিরা স্মার্টকার্ড পাবেন

১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা-ডিসি-এসপিরা স্মার্টকার্ড পাবেন

Sharing is caring!

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সব মুক্তিযোদ্ধাদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)। তাদের সঙ্গে এদিন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) পাবেন স্মার্টকার্ড।

স্মার্টকার্ড দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তথ্য চেয়ে সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইসির সাধারণ সেবা, হিসাব ও বাজেট শাখার পরিচালক খোরশেদ আলম ইতোমধ্যে চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধারা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পেলেও কেউ কেউ স্মার্টকার্ড পাননি বা সংগ্রহ করেননি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানসূচির একটি অংশে মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা এখনো স্মার্টকার্ড পাননি, তাদের স্মার্টকার্ড দেওয়ার একটি কর্মসূচি রাখলে তারা যেমন সম্মানিত ও উপকৃত হবেন, তেমনি অনুষ্ঠানের আকর্ষণ ও গুরুত্ব বাড়বে।

এ কর্মসূচি সফল করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো স্মার্টকার্ড পাননি, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও নাম সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনে স্ব স্ব অধিক্ষেত্রের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহযোগিতায় সংগ্রহ করে ইসি সচিবালয়ে পাঠালে বিজয় দিবসে তাদের হাতে স্মার্টকার্ড দেওয়া সম্ভব হবে।

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, অফিসার ইনচার্জদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, তাদেরও স্মার্টকার্ড দেওয়া হবে। এদের তথ্যও প্রয়োজন।

চিঠিতে আগামী ২ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসকে। যার অনুলিপি সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (রেঞ্জ), জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও ওসির কাছে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD