সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
‘বিনা-১১’ ধানের ফলনে খুশি কৃষক

‘বিনা-১১’ ধানের ফলনে খুশি কৃষক

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার ছয় নম্বর জাগুয়া ইউনিয়নের হোগলা গ্রামের সোনামিয়ার হাট এলাকায় ‘বিনা-১১’ ধানকাটা উপলক্ষ্যে কৃষকের মাঠ দিবসের আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সভায় প্রধান অতিথি ছিলেন ‘ব্র‘র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. আলমগীর হোসেন।

জাগুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আকতার, বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, নাজমুন নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান আলমগীর হেসেন বলেন, বিনা ধান (১১) দুই সপ্তাহ পানিতে তলিয়ে থাকার পরও ধানের কোনো প্রকার ক্ষতি হয়নি। এতে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। কৃষকদের বেশি করে বিনা (১১) ধানের আবাদ করার জন্য আহ্বান জানান তিনি।

এর আগে কৃষি কর্মকর্তারা প্রান্তিক চাষি শাহ আলমের উৎপাদিত বিনা (১১) ধানের ক্ষেত পরিদর্শন করে ধান কর্তনের উদ্বোধন করেন। এবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিনা (১১) ধানের ব্যাপক ফলনে খুশি স্থানীয় কৃষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD