মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ ৪ নেতা ৪ দিনের রিমান্ডে

জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ ৪ নেতা ৪ দিনের রিমান্ডে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বগুড়ায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমানসহ ৪ নেতাকে চার দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশর সদর দফতরের এলআইসি শাখা জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

রোববার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, পুরাতন জেএমবির শীর্ষ কয়েকজন নেতা গোপন বৈঠকে মিলিত হচ্ছে- শনিবার রাত ১টার দিকে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ মোকামতলা এলাকার পাকুড়তলা বাসস্ট্যান্ডে অভিযান চালায়।

এসময় জেমএমবির উত্তরাঞ্চল শাখার দাওয়াতি প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত, উত্তরাঞ্চল শাখার বায়তুল মাল প্রধান মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল, গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত এহসার সদস্য জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক এবং বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত এহসার সদস্য মিজানুর রহমানকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি, এক কেজি বিস্ফোরক, ৮টি গ্রেনেড বডি ও ১শ’টি গ্রেনেড তৈরির সার্কিট বডিসহ বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, বিস্ফোরকসহ আটক জঙ্গি নেতারা কী উদ্দেশ্যে ওই এলাকায় বৈঠকে মিলিত হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, মামলা দায়েরের পর দুপুরে জেএমবি’র এই চার নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদনসহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। শুনানি শেষে বিকেলে ওই আদালতের বিচারক আসমা মাহমুদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD