মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ছেলের সামনে বাবাকে মারধর, ঘাতক গ্রেফতার

ছেলের সামনে বাবাকে মারধর, ঘাতক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছেলের সামনে বাবাকে মারধরের ঘটনায় রিপন হাসান লিজু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বুড়িরবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার নুর হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়ির বাজারের রফিকুল ইসলামের ছেলে নোমান হাসান (১২) তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলছিল। এ সময় ওই গ্রামের নুর হকের ছেলে রিপন হাসান লিজু (২০) নোমানের শরীরে বাইসাইকেল তুলে দেয়। এতে আঘাত পেয়ে নোমান ঘটনাস্থলেই বসে কান্না করছিল।

বিষয়টি নোমানের বাবা রফিকুল ইসলাম জানতে পেয়ে ছেলেকে নিয়ে আঘাতকারী লিজুর বাবার কাছে তাদের দোকানে গিয়ে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে ছেলের সামনে রফিকুল ইসলামকে (৪০) মারধর করেন রিপন হাসান লিজু। স্থানীয়রা আহত রফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা আমলে নিয়ে ঘাতক লিজুকে রাতেই গ্রেফতার করে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আরিফ বলেন, আহত রফিকুল ইসলামের মাথায় তিনটি, পায়ে দুটি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক রিপন হাসান লিজুকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD