মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফতুল্লায় টিনশেডে আগুনে এক নারী নিহত

ফতুল্লায় টিনশেডে আগুনে এক নারী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি দ্বি-তল টিনশেড ঘরে আগুন লেগে সম্পা বেগম (২০) নামের এক গৃহবধু মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাচঁটায় এ আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার শাসনগাঁও ক্রোনি গার্মেন্টের পেছনে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো টিনশেড ঘরে। রাতে গার্মেন্টসে নাইট ডিউটি করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলো সম্পা বেগম। স্ত্রী ঘুমিয়ে থাকায় তার স্বামী সুমন মিয়া মাগরিবের নামাজ পড়তে দরজায় তালা দিয়ে ঘর থেকে বের হয়। নামাজ শেষে এসে দেখে ঘর আগুনে পড়ুছে । সে সময় তালা খুলতে গিয়ে সুমনের হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, দ্বিতল টিনশেড ঘরটিতে মোট ২০টি রুম ছিলো। ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়ার কারণেই সম্পা দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে। তিনি আরো জানান, নিহত সম্পা বেগমের বাড়ি জামালপুর জেলায়। চলতি নভেম্বর মাসে তারা এই ঘরটি ভাড়া নেয় এবং স্বামী-স্ত্রী দুইজনই ক্রোনি গার্মেন্টের কাজ করতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD