শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভারত না থাকায় বাংলাদেশের সম্ভাবনা বাড়লো

ভারত না থাকায় বাংলাদেশের সম্ভাবনা বাড়লো

Sharing is caring!

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এসএ গেমস। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এই ইভেন্টের ফুটবলে অংশ নেবে না ভারত। ভারত অংশ না নেয়ায় ফুটবলে সোনা জয়ের সম্ভাবনা আরো বাড়লো বাংলাদেশের।

এবারের আসরে চ্যাম্পিয়ন হতেই অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিনিয়র কোটায় নেয়া যাবে ৩ জন খেলোয়াড়। অনূর্ধ্ব-২৩ দলের সিনিয়র কোটার খেলোয়াড় হিসেবে নেয়া হতে পারে ডিফেন্ডার ইয়াসিন খান, মিডফিল্ডার ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও আক্রমণভাগের খেলোয়াড় নাবিব নেওয়াজ জীবনকে।

ভারতের এই আসরে অংশ না নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ভারত না খেলায় এবারের গেমসে ফুটবলে অংশ নেবে ৬ দেশ। বাংলাদেশ ছাড়াও থাকছে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান ও স্বাগতিক নেপাল।

২০১৬ সালে অনুষ্ঠিত সবশেষ এসএ গেমসের ফুটবলে রুপা জিতেছিল ভারত। এখন পর্যন্ত তিনবার সোনা জিতেছে ভারত। এসএ গেমসের ফুটবলে সবচেয়ে বেশিবার সোনা জিতেছে পাকিস্তান (৪ বার)। ভারত ও নেপাল জিতেছে তিনবার। আর বাংলাদেশ স্বর্ণ জিতেছে দুইবার। ১৯৯৯ সালের পর ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা।

১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে প্রথমবারের মতো ফুটবলে অংশ নিয়েছিল ভারত। সেবার টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সোনার পদক জেতে তারা। সবর্শেষ এসএ গেমসের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

এসএ গেমসের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে দুয়েকদিনের মধ্যে। ফুটবলের গ্রুপিং ও ফিকশ্চার আগামী শুক্রবার কাঠমান্ডুতে হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD