মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাজশাহী থেকে হঠাৎ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে হঠাৎ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

Sharing is caring!

রাজশাহী: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রাজশাহী থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে হঠাৎ করেই অঘোষিত বাস ধর্মঘটের ডাক দেন তারা। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা।

শ্রমিকরা বলছেন, সড়ক-মহাসড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে নসিমন আর ভটভটি। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি‌‌। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য তারা বাস চালানো থেকে বিরত থাকছেন।

তবে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হঠাৎ বাস চলাচল বন্ধ প্রশ্নে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বাস বন্ধের কোনো খবর তার কাছে জানা নেই। যদি কেউ বাস চলাচল বন্ধ করে থাকেন তাহলে তাদের নিজের সিদ্ধান্তে বন্ধ করেছেন। এটি মোটর শ্রমিক ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নয়। উদ্ভুত পরিস্থিতিতে কেউ ইচ্ছা করলে বাস চালাচ্ছেন আবার কেউ ইচ্ছা করলে বাস চালাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকলেও রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল দুপুর ১২ পর্যন্ত স্বাভাবিক ছিল। এতে রাজশাহীর আন্তঃজেলা রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD