রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হাজারো রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে অরবিস

হাজারো রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে অরবিস

Sharing is caring!

চট্টগ্রাম: রোহিঙ্গা আশ্রয় প্রার্থীসহ কক্সাবাজারে প্রায় ১ লাখ ২০ হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের চোখ পরীক্ষা করে ১ হাজার ৭০০ রোগীর চোখের অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে অরবিস।

পাশাপাশি ১৫ হাজার রোগীকে প্রয়োজনীয় ঔষধ এবং ৮ হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীকে চশমা দেয় প্রতিষ্ঠানটি।

শনিবার (১৬ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দৌজা।

তিনি বলেন, ইউএনএইচসিআর শরণার্থী ও স্থানীয় জনগণ উভয়ের জণ্য কাজ করছে। এ রকম আরো সহায়তা প্রয়োজন। এটি খুবই ভালো একটি উদ্যোগ। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশীদের দৃষ্টিশক্তি উন্নয়নে কাজ করছে ইউএনএইচসিআর, ফুজি অপটিক্যাল কোম্পানি লিমিটেড ও অরবিস ইন্টারন্যাশনাল।

জাতিসংঘের শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয় বাংলাদেশীদের জন্য ফুজি অপটিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৫০০টি চশমা অনুদান পেয়েছে। উখিয়ার শরণার্থী ক্যাম্পে এবং স্থানীয়দের জন্য পরিচালিত ‘আই কেয়ার প্রোগাম’র এর অংশ হিসেবে এগুলো অরবিসের কাছে হস্তান্তর করা হয়। পরে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুজি অপটিক্যাল হাজার হাজার শরণার্থীর স্পট দৃষ্টি নিশ্চিত করতে ১৯৮৪ সাল থেকে ইউএনএইচসিআর সাথে কাজ করে আসছে। ফুজি কোম্পানি বেসরকারী খাতে ইউএনএইচসিআর এর সাথে দীর্ঘদিনের অংশীদার।

অনুষ্ঠানে কক্সবাজারের ইউএনএইচসিআরএর সাব-অফিসের প্রধান মারিন কাইদুমচাই বলেন, আমরা শুধু চশমা দিয়ে একজন মানুষকে সাহায্য করছিনা বরং এই দৃষ্টি শক্তির মাধ্যমে তার পুরো পরিবার উপকৃত হবে। শরণার্থী ও স্থানীয় উভয় জনগণের জন্য সেবা বাড়াতে আমাদের আরও নজর দিতে হবে।

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমদ বলেন, ২০১৮ সাল থেকে ১ লক্ষ ২০ হাজেরেরও বেশী চোখের স্ক্রিনিং করা হয়েছে এবং ২৮০০ এর বেশী রোগীর ক্যাটারাক্ট সার্জারি করা হয়েছে। এছাড়া ২০ হাজেরের বেশী লোক বিনামূল্যে ওষুধ পেয়েছে এবং ৯ হাজারের বেশী চশমা বিনামূল্যে রোগীদের বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD