মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

রাজশাহী:
পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার প্রতিবাদে রাজশাহী মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে বাজার মনিটরিংয়েরও জোর দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি ফেরদৌস জামিল টুটুলসহ আরও অনেকে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, পেঁয়াজের সিন্ডিকেট সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে। পেঁয়াজের দাম বাড়ার কারণে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোরও দাম বাড়ছে। মানুষ এখন বাজারে গেলে নাজেহাল হচ্ছেন। অথচ পেঁয়াজের দাম কমানোর কোনো উদ্যোগ নেই। আবার বাজারও মনিটরিং নেই।

কিছু দিন আগে রাজশাহীর বাজারে প্রশাসন লোক দেখানো অভিযান চালিয়ে বললো, ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে গ্রেফতার করা হবে। কিন্তু এখন ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মন চাইলেই ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে।

তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। সেইসঙ্গে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে হবে। না হলে মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD