মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৫ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত 

বরিশালে ৫ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত 

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবের পর বরিশালে রোববার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সকালে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বর্ষণ হয়েছে দুপুর দুইটা পর্যন্ত। পাশাপাশি দুপুরের পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। সকালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার।

বরিশাল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. আবু জাফর জানান, গত ২৪ ঘণ্টায় ২২২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এরমধ্যে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে গত ৫ ঘণ্টায়। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুপুরের পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বিকেল পর্যন্ত এ ধরনের আবহাওয়া থাকবে বলেও জানান আবহাওয়া সহকারী জাফর।

এদিকে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবের পর বরিশালের নদ-নদীর পানি বেড়েছে। কীর্তনখোলা, কালাবাদর, আড়িয়াল খাঁ, সুগন্ধ্যা, সন্ধ্যা, মেঘনা, পায়রাসহ নদ-নদী উত্তাল রয়েছে।

যদিও দুর্যোগপূর্ণ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল থেকে বরিশাল-পটুয়াখালী-ভোলাসহ বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণ রুটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কেও যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে। আর গণপরিবহনগুলোতেও যাত্রীদের উপস্থিতিও খুব কম।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাহিরে বের হচ্ছেন না। তবে দুর্যোগ মোকাবিলায় ও উদ্ধার কাজে সহায়তা দিতে কাজ করছে জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা।

এদিকে, ভারী বর্ষণের কারণে এবং নদীর পানি বাড়ায় বরিশাল নগরসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টির মধ্যেই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা গেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD