বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভারতে ট্রেনে চালু হচ্ছে ই-টয়লেট

ভারতে ট্রেনে চালু হচ্ছে ই-টয়লেট

Sharing is caring!

অনলাইন ডেস্ক: ভারতে এবার থেকে দূরপাল্লার ট্রেনে টয়লেটের দরজা খুললেই স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ হবে কমোড বা টয়লেট প্যানে। প্রতি পাঁচবার টয়লেট ব্যবহারের পর স্বয়ংক্রিয়ভাবে ধোয়া হবে টয়লেটের মেঝেও। ফলে ট্রেনে ভ্রমণের সময় আরও বেশি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শৌচালয় পাবেন সাধারণ যাত্রীরা।

ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ো টয়লেটের পর এবার ট্রেনে ই-টয়লেট আনা হচ্ছে। মূলত ইলেকট্রনিক ব্যবস্থায় চালু থাকা এই শৌচালয় টয়লেটের পরিচ্ছন্নতা রক্ষা করতে অনেক বেশি কার্যকর। কেরালার একটি কোম্পানি এটি তৈরি করছে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, অটো প্রি ফ্ল্যাশ ই-টয়লেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। টয়লেটের দরজা খুললেই স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে কমোড বা টয়লেট প্যান। বেশিরভাগ সময়ই রেলের যাত্রীরা টয়লেটের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেন। নয়া পদ্ধতিতে আর কোনো অভিযোগ থাকবে না।

এছাড়াও থাকছে অটো ফ্লোর ফ্ল্যাশ ব্যবস্থা। প্রতি পাঁচবার ব্যবহারের পরেই স্বয়ংক্রিয়ভাবে পানি দিয়ে পরিষ্কার হবে টয়লেটের মেঝে। অর্থাৎ টয়লেট অপরিষ্কার হওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। দুই ক্ষেত্রেই টয়লেটের দরজায় লাগানো থাকছে ‘সেন্সর’। অবশ্য টয়লেট ব্যবহারের পরও পুরনো পদ্ধতিতেও ফ্ল্যাশ বাটন পুশ করা যাবে।

এসব সু্বিধা ছাড়াও টয়লেট ইন্টিরিয়রেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় সূত্র। ২০১৯ সালের মধ্যে রেলের সবকটি কোচে ই-টয়লেট বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রলালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD