শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ববি’র ভর্তি পরীক্ষার ফলাফল রোববার

ববি’র ভর্তি পরীক্ষার ফলাফল রোববার

Sharing is caring!

ক্রাইমসিন২৪:বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনির ভর্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হবে। শনিবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক (চ.দা.) মোঃ ফয়সাল মাহমুদ রুমি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ২৫ নভেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকায় প্রকাশিত হবে।
উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪ টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন।
চলতি শিক্ষাবর্ষ হতে পূর্বের ২২ টি বিভাগের সাথে নতুন আরও ২টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD