মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ লাঞ্ছনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ লাঞ্ছনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ

Sharing is caring!

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের উপর সন্ত্রাসী হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রকৌশলী মো: আব্দুর রকিব, রেজাউল বাহার, ইউসুফ আলী, মামুনুর রশীদ সহ সকল বিভাগীয় প্রধানরা। এতে ইন্সটিটিউটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপশি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD