শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

Sharing is caring!

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধসহ সাত দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগ‌রের সদ‌র রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আহ্বায়ক সুজয় শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিসা মুনতাজের সঞ্চালনায় কনভেনশনে আলোচনা করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপংকর চক্রবর্তী, বাসদ (মাক্সবাদী) বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য প্রিয়াংকা মিত্র প্রমুখ।
আলোচনায় বক্তারা শিক্ষাক্ষেত্রের নানা সংকট এবং সেগুলো থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সব সচেতন মানুষ উদ্বিগ্ন। শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের ফলে শিক্ষার মূল যে লক্ষ্য, অর্থাৎ নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা, সেই লক্ষ্যই ব্যাহত হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বছর বছর বেতন-ফি বাড়ানো হচ্ছে।

‘শিশুদের শৈশব ধ্বংসকারী পিইসি পরীক্ষা চালু আছে। ফলে শিশুর পিঠে ভারী স্কুল ব্যাগ আর পরীক্ষা-কোচিংয়ের ফলে দেখা দিচ্ছে শিশুদের মনোবৈকল্য। কিন্তু এই পরীক্ষার সঙ্গে লাখ লাখ টাকার কোচিং ও গাইড ব্যবসা জড়িত থাকায় ক্রমাগত আন্দোলনের পরেও এটি বন্ধ হচ্ছে না,’ যোগ করেন তারা।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন আলোচকরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত সাত কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করাসহ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD