বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাংলাদেশ ম্যাচকে ‘দুর্ভাগ্য’ বলছেন ভারতীয় সাবেক অধিনায়ক

বাংলাদেশ ম্যাচকে ‘দুর্ভাগ্য’ বলছেন ভারতীয় সাবেক অধিনায়ক

Sharing is caring!

বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ড্র করেছে বাংলাদেশ। যদিও ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় লাল-সবুজদের। তবে বাংলাদেশের এমন স্পষ্ট দাপটের পরও সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া জানালেন, এটা নিজ দলের দুর্ভাগ্য। আর এখান থেকেই তাদের ভুলের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধের শেষ দিকে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার লম্বা ফ্রি-কিকে হেডের মাধ্যমে দর্শনীয় গোলটি করেন সাদ। তবে ৮৮ মিনিটে ভারতের রক্ষণভাগের ফুটবলার আদিল রশিদের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। কিন্তু ভারত থেকে ফিফা র‌্যাংকিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ ঠিকই নিজেদের আধিপত্য দেখাতে সক্ষম হয়েছে।

এ প্রসঙ্গে ভুটিয়া বলেন, ‘আমি এই ম্যাচটি দেখিনি, তাই খুব বেশি কিছু বলতে পারবো না। তবে এটা ভারতের দুর্ভাগ্য।’

২০২২ বিশ্বকাপের আয়োজক ও বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে কিছুদিন আগেই ‘ই’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করে ভারত। ফলে বাংলাদেশের বিপক্ষে সূনীল ছেত্রীর দল হট ফেভারিটই ছিল। অন্যদিকে বাংলাদেশ ঘরের মাঠে কাতারের বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হেরেছিল।

সাবেক ভারতীয় অধিনায়ক নিজ দল সম্পর্কে বলেন, ‘তারা তরুণ একটি দল। তাদের মাঝে প্রতিভা আছে ও তারা এখান থেকে শুধু শিখতেই পারে। এটা ভালো কোনো ফলাফল না, তবে তাদের উচিৎ নিজেদের মতো খেলে যাওয়া। তারা আরও ভালো করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD