বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
১০ তলা থেকে পড়েও বেঁচে গেলেন যুবক

১০ তলা থেকে পড়েও বেঁচে গেলেন যুবক

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে বেঁচে গেছেন রিয়াজ নামে এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক নাজমুল্লাহ জানান, ‘আহত রিয়াজের বাড়ি বরিশালের মুলাদি থানায়। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ফকিরাপুলের খান ম্যানশনের ছাদে নিয়ে তার সহকর্মীরা জিজ্ঞাসাবাদ করার সময় পাশের বাড়ির টিনের চালার উপরে তিনি লাফিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘খান ম্যানশনের ১০ তলায় অপটিক্যাল ডটকম নামের একটি ইন্টারনেট কোম্পানির অফিস। সেখানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন রিয়াজ। তিন-চার দিন আগে কোম্পানিতে একটি নেটওয়ার্কের মেশিন চুরি হয়। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে মতিঝিল থানায় অভিযোগ করা হয়।’

‘বৃহস্পতিবার রাতে অপটিক্যাল কোম্পানির কর্মীরা রিয়াজকে ধরে থানায় খবর দেন। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে বললে তারা থানায় না নিয়ে রিয়াজকে খান ম্যানশনের ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আত্মরক্ষার্থে রিয়াজ ছাদ থেকে লাফিয়ে পড়েন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘বর্তমানে রিয়াজের শারীরিক অবস্থা ভালো। তিনি রাতে কথা বলেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অপটিক্যাল ডটকম কোম্পানির চার কর্মীকে আটক করা হয়েছে। রিয়াজের কাছ থেকে পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD