মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেড়েছে দাম

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেড়েছে দাম

Sharing is caring!

পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম আকষ্মিকভাবে বেড়েই চলেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ছেই।

এরআগে, রোববার সকালে পেঁয়াজ প্রকারভেদে ৪৬-৪৯ টাকায় বিক্রি হচ্ছিল, বিকেলের পর তা ৫২-৫৬ টাকায় দাঁড়ায়।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। তাই এখন থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হল, যা তাৎণিকভাবে কার্যকর হবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি প্রকারভেদে ৫০-৫৫ টাকায় বিক্রি করা হয়। রোববার সকালে সে দাম কমে প্রকারভেদে ৪৬-৪৯ টাকায় বিক্রি হচ্ছিল। আকষ্মিকভাবে ভারতের সরকার পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বিকেলের পর থেকে পাইকারি প্রকারভেদে ৫২-৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD