শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিরাপত্তা চেয়ে গণজিডি করলেন ৫৬ সাংবাদিক

নিরাপত্তা চেয়ে গণজিডি করলেন ৫৬ সাংবাদিক

Sharing is caring!

সিলেটে সাদা পোশাকে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে একসঙ্গে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মেট্রেপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় তারা একসঙ্গে উপস্থিত হয়ে এই জিডি করেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেটের নেতা ও স্থানীয় টেলিভিশন সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।

তারা আরও বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশ সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সঙ্গে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানিয়েছেন, নিরাপত্তা চেয়ে সাংবাদিকরা জিডি করেছেন। পুলিশ জিডি গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD