শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা

পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: বেসামরিক বিমান মন্ত্রণালয়

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

ঢাকাঃ> বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন কালে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমাদের এখন দরকার এই সংকট অতিক্রম করা। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আল্লাহতালা আমাদের এই কাজ সহজ করে দেন। আমরা খুব দ্রুত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে চাই।

তিনি জানান, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ আছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।

শেখ বশির উদ্দিন আরও বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কিছু জায়গায় দাহ্য পদার্থ জ্বলছে। আমরা তা পর্যবেক্ষণে রেখেছি, যোগ করেন তিনি।

দ্রুত বিমানবন্দর চালু করে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সবার সহযোগিতা চান তিনি।

এর আগে দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD