শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ

সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ডা. পার্থ সমদ্দার নামের এক চিকিৎসকের বিরুদ্ধে।

রবিবার রাতে বিষয়টি ধামাচাপা দিতে ওই শিশুর স্বজনদের লাঞ্চিত করে ক্লিনিক থেকে বের করে দেয়া হয়। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই শিশুর স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে ও রফিকুলের স্ত্রী মিম বেগম পৌর শহরের জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।

পরে ওই রাতেই মিমের সিজার করেন ওই ক্লিনিকের চেয়ারম্যান ডা. পার্থ সমদ্দার।

সিজারের কিছুক্ষন পরই টিকার কথা বলে নবজাতকের পায়ে একটি ইনজেকশন পুশ করা হয়।

পরের দিন থেকেই নবজাতকের বাম পা ফোলা শুরু করে এবং কান্নাকাটি বাড়তে থাকে।

বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তারা কর্নপাত না করে উল্টো ওই ক্লিনিকের স্টাফ ও নার্সরা নবজাতের স্বজনদের সঙ্গে অসাদাচারনের পাশাপাশি তাদের ক্লিনিক থেকে বের করে দেন।

পরে অন্যত্র এক্সরে করে জানতে পারেন সিজারের সময় নবাজতকের পা ভেঙ্গে ফেলেছেন ওই চিকিৎসক।

তবে সিজারের সময় পা ভাঙ্গার বিষয়টি অস্বীকার করেছেন ডা. পার্থ সমদ্দার।
নবজাতকের মা মিম বলেন, সমস্যা দেখে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন আপনাদের কোন গ্যাঞ্জাম করার দরকার নাই, বাচ্চাকে নিয়ে বরিশাল চলে যান।

কিন্তু আমাদের কাছে তো সেই রকম টাকা পয়সা নাই আমরা কিভাবে চিকিৎসা করব।
নবজাতকের নানী তাসলিমা বলেন, সকালে বাচ্চার মা আমাকে দেখালে আমি নার্সদের কাছে যাই।

তারা বলে আপনার নাতির পা ভেঙে গেছে। আমি ডাকাডাকি করলে তারা বলে ডাকাডাকি করেন না তাই হসপিটালের দুর্নাম হবে।

আমরা এখানে এক্সরে করতে চাইলে ডাক্তার বলেন, এখানে হবে না বরিশাল চলে যান।
জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ডা. পার্থ সমদ্দার বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার পায়ের ব্যথা ঔষধের রিঅ্যাকশন সহ বিভিন্ন কারণে হতে পারে।

যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ নই তাই তাদের শিশু বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD