বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা কমেছে

বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা কমেছে

Sharing is caring!

ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারকে পেছনে ফেলে বিগত কয়েক বছরে স্মার্টফোনের বাজার ছিল তুঙ্গে। গত কয়েক বছর ধরেই ক্রমশ উর্ধমূখী হয়েছে স্মার্টফোনের চাহিদা। অবশেষে সেই চাহিদায় ভাঁটা পড়ল। ২০১৮ সালে এই প্রথম সারা দুনিয়ায় স্মার্টফোনের চাহিদা কমেছে। সম্প্রতি এই সমীক্ষার রিপোর্টে এই কথা জানিয়েছে বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট।

সম্প্রতি শেষ হওয়া এই সমীক্ষা রিপোর্টে কাউন্টারপয়েন্ট জানিয়েছে ২০১৮ সালের শেষে সারা বিশ্বে স্মার্টফোনের চাহিদা কমবে ১.৩ শতাংশ। এই প্রথম স্মার্টফোনের ইতিহাসে চাহিদা কমতে দেখা গেল।

গত বছরের শেষ দিক থেকে সব স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার বিক্রি কমতে শুরু করে। ২০১৭ সাল থেকে শুরু করে এখনো একইভাবে কমে চলেছে স্মার্টফোন চাহিদা।

সম্প্রতি আইফোন এক্স থেকে অ্যাপলের স্মার্টফোনের দাম এক ধাপে অনেকটা বাড়ানো হয়েছে। একবার ফোন কিনলে সেই ফোন অনেক বেশিদিন ব্যবহার করতে চাইছেন গ্রাহক। এর ফলেই ক্রমশ কমছে বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার।

এছাড়াও ভারতসহ দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকার একাধিক দেশে হঠাৎ করে মুদ্রার দাম কমে যাওয়ার কারণে বেড়েছে ডলারেরর দাম। তাই দাম বেড়েছে স্মার্টফোনে। আর তার প্রভাব সরাসরি পড়েছে স্মার্টফোন বাজারে।

একজন গ্রাহক একটি স্মার্টফোন কিনলে সেটি বেশিদিন ব্যবহার করার চিন্তা ভাবনা করেন। এতে করে স্মার্টফোনের চাহিদা কিছুটা কমেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD