শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সালমানকে পেছনে ফেলে আমিরের রেকর্ড

সালমানকে পেছনে ফেলে আমিরের রেকর্ড

Sharing is caring!

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে বিগ বাজেটের সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’। প্রথম দিনেই সিনেমাটি গড়েছে অনন্য রেকর্ড।

প্রথমদিনে বক্স অফিসে সিনেমাটি মোট আয় ৫২ কোটি ২৫ লাখ রুপি। বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়। এরফলে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘প্রেম রতন ধন পাও’ সিনেমার রেকর্ড ভেঙ্গে দিলো আমির খান অভিনীত সিনেমাটি। সালমানের সিনেমাটি প্রথমদিনের আয় ছিলো ৩৯ কোটি ৩২ লাখ রুপি। এছাড়াও ‘বাহুবলী টু’র (হিন্দি) ৪০ কোটি ৭৩ লাখ রুপি আয়ের রেকর্ড টপকে গেছে ‘থাগস অব হিন্দুস্থান’।

যদিও মুক্তি পর সিনেমাটি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। তবে সিনেমাটির সাফল্য অনেকাংশে নির্ভর করছে দ্বিতীয় দিনের আয়ের উপর। কারণ প্রথম দিনের আয়ের বেশিরভাগ অর্থই এসেছিল অগ্রিম টিকেট বুকিং থেকে।

‘থাগস অব হিন্দুস্থান’ হিন্দি ভার্সন থেকে আয় করেছে ৫০ কোটি ৭৫ লাখ রুপি ও তামিল ও তেলেগু ভার্সনে মোট আয় ১ কোটি ৫০ লাখ রুপি।

বিজয় কৃষ্ণা পরিচালিত বছরের অন্যতম আলোচিত সিনেমাটি দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার (৮ নভেম্বর) মুক্তি পায়। বিগ বাজেটের মেগা অ্যাকশন সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেলো বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও মি. পারফেক্টশনিস্ট আমির খানকে। আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD