শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে এক নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে এক নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুটে নেয় তারা।

সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই নারী ঘরে একা ঘুমিয়েছিলেন।

সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD