শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় ডাকাত দলের ৬ সদস্য আটক

কলাপাড়ায় ডাকাত দলের ৬ সদস্য আটক

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করে।

পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)।

এদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো।

মঙ্গলবার ভোররাত তিনটায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়।

পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, এঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আসামীদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। মামলা রজু হলে এদের কলাপাড়া জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD