বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বাউফল উপজেলার আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত।

সোমবার (০২ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়াম হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রতিক কুমার কুন্ড (সহকারী কমিশনার ভূমি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ খায়রুল ইসলাম জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি পটুয়াখালী, আরও উপস্থিত ছিলেন মো.মনিরুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার বাউফল,রিয়াজুল ইসলাম উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বাউফল , অলিউল ইসলাম প্রমূখ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার অনুরুদ্ধ দাস বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রমোদনা কর্মসূচির আওতায় মোট ১১টি ফসলের বীজ গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, মুশুর,ফেলন ও খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

এবং এর সাথে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সারও দেয়া হবে। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন কৃষক মো.রিয়াজ হোসেন ধুলিয়া, আরও বক্তব্য রাখেন অহিদুজ্জামান ডিউক মাই টিভি উপজেলা প্রতিনিধি বাউফল প্রমূখ। সবশেষে প্রতিক কুমার কুন্ড এ অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

মো.আরিফুল ইসলাম বাউফল উপজেলা প্রতিনিধি

তারিখ-০২/১২/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD