সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:

‘অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা।

মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন।
পরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করেন অতিথিরা।

মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD