মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে ঘুমন্ত স্বামীর ‘গোপনাঙ্গ’ কেটে পালিয়ে গেলেন স্ত্রী

বাউফলে ঘুমন্ত স্বামীর ‘গোপনাঙ্গ’ কেটে পালিয়ে গেলেন স্ত্রী

Sharing is caring!

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে স্বামীর ‘গোপনাঙ্গ’কেটে পালিয়েছেন স্ত্রী।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। রবিবার ১৩ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এঘটনা ঘটে।

আহত স্বামীর নাম মো. শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। ঘটনার পর স্ত্রী পালিয়ে গেছেন বলে জানা যায়। স্ত্রীর নাম মো. সাথী আক্তার (২২)।

তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো. ইউনুস হাওলাদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে সাথী আক্তার (অন্যের স্ত্রী) কে ভাগিয়ে এনে গোপনে দীর্ঘ প্রায় ৮ মাস বিবাহ ছাড়া একই ঘরে বসবাস করেন শাকিল।

ঘটনাটি জানাজানি হয়ে গেলে গত তিন মাস আগে স্থানীয় কাজীর মাধ্যমে মেয়ের অভিভাবক ছাড়াই বিয়ে করান সাকিলের স্বজনরা। এ ব্যাপারে সাকিলের বাবা রফিক হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,একটু সমস্যা ছিলো তাই এতদিন বিয়ে পড়াতে পারিনি।

বিয়ে ছাড়া একই ঘরে দুইটি ছেলে মেয়ে কিভাবে থাকেন এ প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ছেলে মেয়ে দুজন আলাদা জায়গায় ঘুমিয়েছেন।

এরপরও একটি প্রশ্ন থেকে যায় যে প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের একজন বলেন, বিয়ের পর থেকে,”তোর বাপের বাড়ির থেকে কিছু আনতে পারছ নাই” এ বলে তাদের দুইজনের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি ও ঝগড়া হতো  এবং একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে কয়েক দফায় শালিস বৈঠকও হয়েছে।

ঘটনার দিন রাতেও দুই জনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং সাথীকে মারধর করেন। সাথীকে তালাক দিবে বলেও বারবার হুমকি দেন। এরপর ক্ষিপ্ত হয়ে সকাল ৭টার দিকে ঘুমান্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন সাথী।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। ‘যা হবার হয়েছে, কিছু বলার নাই’ দাবি করে আহত শাকিল সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি। আর ঘটনার পর স্ত্রী পালিয়ে যাওয়ায় তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার যুথি জানান, ধারালো ছুরি/ চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে।

পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি। প্রায় ৭০ শতাংশ কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘ এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি , অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-১৩/১০/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD