সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বিশ্বস্ত ৪১ ফেসবুক পেজের তালিকা দিলেন ইলিশ ব্যবসায়ীরা

বিশ্বস্ত ৪১ ফেসবুক পেজের তালিকা দিলেন ইলিশ ব্যবসায়ীরা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সম্প্রতি অনলাইনে চাঁদপুরের ইলিশ মাছ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা।

প্রতারকদের ফেসবুক পেজে দেওয়া ইলিশের ছবি দেখে ও লোভনীয় অফার পেয়ে অনেকেই ফাঁদে পড়ছেন।

বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশার দেখা দিয়েছে।

যার ফলে প্রতারকদের থেকে ক্রেতাদের রক্ষায় বিশ্বস্ত ৪১টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। এই ৪১ প্রতিষ্ঠান থেকে অনলাইনে ইলিশ কিনলে প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই।

 

মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। ওই তালিকায় অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ বিক্রি করা ৪১ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন

অনলাইনে ফেসবুক পেজে তালিকাভুক্ত ইলিশ বিক্রির প্রতিষ্ঠানগুলো হচ্ছে: মেসার্স খান এন্টার প্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ.কম, চাঁদ মোহনা ফিস, ইলিশেগুড়ি, চাঁদপুর ইলিশ, সজিব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেশ মৎস্য ভাণ্ডার, তাজা ফিস, ফারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি এন্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ী, ইলিশের বাড়ী চাঁদপুর, ঢালী মৎস্য আড়ৎ, চাঁদপুর রুপালী ইলিশ, চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পণ্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড, তাজা ইলিশ ঐস্যি বাজার।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অনলাইনে ইলিশ মাছ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নাম-তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিকের কাছে সংরক্ষিত। কিছু প্রতারক চক্র চাঁদপুরের ইলিশ নাম করে পেজ খুলে নানাভাবে মানুষদেরকে প্রতারণা করছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD