শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশালে আহত রায়হানের দৃষ্টিশক্তি ফেরাতে নিতে হবে বিদেশে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশালে আহত রায়হানের দৃষ্টিশক্তি ফেরাতে নিতে হবে বিদেশে

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥

নাম মোঃ আসাদুজ্জামান রায়হান। তার পিতা মোঃ আনোয়ার হোসেন পেশায় একজন ট্রাকচালক। রায়হান বরিশাল ‘ইউজিভি’ এর শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বিপরীত দিক থেকে ছোড়া গুলিতে শরীরের বিভিন্ন স্থানসহ ডান চোখে গুলিবৃদ্ধ হয় রায়হান।

আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলেও উন্নত চিকিসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা ধানমন্ডিতে বাংলাদেশ চক্ষু হাসপাতালে ভর্তি করা হলেও রায়হানের দৃষ্টিশক্তি ধরে রাখতে বিদেশে নিয়ে চোখের চিকিৎসা করানোর কথা জানিয়েছেন চিকিৎসকরা।

রায়হান বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের বাসিন্দা। রায়হানের স্ত্রী অপ্রিম আক্তার বাবনী বলেন, তার স্বামী ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডান চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার ডান চোখে অস্ত্রোপচার হয়েছে। কিন্ত ধানমন্ডি বাংলাদেশ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, ভবিষ্যতে রায়হানের চোখের দৃষ্টি ধরে রাখতে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দিয়েছেন।

এতে সাড়ে ৭ লাখ টাকার উপরে ব্যয় হবে। কিন্তু আমাদের পরিবারের পক্ষে এত টাকার ব্যয় করা সম্ভব না। সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানের সকল চিকিৎসার ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।”

বাবনী আরো জানান, আন্দোলনের শুরু থেকে রায়হান বরিশালের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। এখন চোখের সামনে ছেলের এমন অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না তার পিতা। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রায়হানের বাবা।

কান্নাজড়িত কণ্ঠে আনোয়ার হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে ফরিয়াদ, তিনি যেন আমার ছেলের দৃষ্টিশক্তি ধরে রাখার জন্য উন্নত চিকিৎসার সু-ব্যবস্থা করেন। রায়হানকে সুস্থ করে আমাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়া আশা করেন। কেননা তার সংসারের হাল ধরার মতো একমাত্র রায়হানই রয়েছে।’ বর্তমানে আমি পাঁচ সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছি

। তারমধ্যে এমন অবস্থা। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘রায়হানকে নিয়ে তার মা-বাবার অনেক স্বপ্ন ছিল। ছেলের পড়াশোনার ব্যয় মিটিয়ে সংসার চালাতে তার বাবা হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় ছেলেকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD