বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হাসিনার লাল পাসপোর্ট বাতিল হতে পারে

হাসিনার লাল পাসপোর্ট বাতিল হতে পারে

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করা হচ্ছে। একইসঙ্গে বাতিল হচ্ছে তার সরকারের সাবেক মন্ত্রী-এমপিদেরও লাল পাসপোর্ট।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন, আদালতের আদেশ ছাড়া তারা সাধারণ পাসপোর্ট পাবেন না।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ১৫ জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। সে কারণেই শেখ হাসিনা ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারছেন। তবে এরইমধ্যে ১৭ দিন কেটে গেছে। আর ২৮ দিন তিনি এভাবে অবস্থান করতে পারবেন। তবে তার আগেই যদি বাংলাদেশ শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করে দেয়, তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে রাখার জন্য ভারতের বিকল্প চিন্তা করতে হবে।

অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী। ভারতে থাকতে তার কোনো সমস্যা নেই। অন অ্যারাইভাল ভিসা সুবিধায় তিনি যতদিন খুশি সেখানে থাকতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD