শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে রিপোর্ট

বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে রিপোর্ট

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতিরঞ্জিত ছিল বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের এদেশে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

(১৬ আগস্ট) নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ড. ইউনূস এ আহ্বান জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। টেলিফোনালাপে এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস।

তিনি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও তার দেশের জনগণকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রতি শুভ কামনা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০০৬ সালের নোবেলজয়ীর প্রশংসা করেন। তিনি জানান, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। মোদী আরও বলেন, ‘প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। ’

ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করলে তখন প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ। ’

ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। ’

তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানান এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে প্রতিবেদন তৈরির কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। ’

এই টেলিফোন আলাপের বিষয়টি জানিয়ে মোদীও শুক্রবার (১৬ আগস্ট) তার এক্স (সাবেক টুইটার) আইডিতে একটি পোস্ট দেন।

এতে তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। ’

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোনালাপে এসেছে জানিয়ে মোদী পোস্টে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন। ’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD