বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকাল ১০টায় ভূমি চত্বরে উপজেলার ভূমি অফিসের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ভূমিমন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

অটোমেশন প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জ্বটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা।

অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি চত্বরে এসে শেষ হয়।

এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন উপজলা ভূমি অফিস। পরে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

তারিখ-২৬/০৫/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD