শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল থেকে অভ্যন্তরীণ সহ সবধরনের নৌযান চলাচল বন্ধ

বরিশাল থেকে অভ্যন্তরীণ সহ সবধরনের নৌযান চলাচল বন্ধ

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল-ঢাকা সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে সবধরনের
নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৫ মে) রাত ১০ পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বরিশাল
(বিআইডবিøউটিএ)।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল
বিআইডবিøউটিএর উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ।

তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীর পানি পূর্বের চেয়ে বেড়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ
সকল রুটের লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে সকাল ৬টায় বরিশাল লঞ্চঘাট পল্টুন থেকে বরিশাল-ভোলা,পাতারহাট সহ বিভিন্ন
রুটের লঞ্চগুলো ঘাটে বাদিং করে রাখা হয়েছে। তবে লাইটার জাহাজগুলো কির্তনখোলা
নদীর অপরপ্রান্ত চড়কাউয়া এলাকায় নোঙর করে রাখা হয়েছে।

অন্যদিকে নদীতে পানি এবং
থেমে থেমে দমকা বাতাসের তীব্রতা সকাল থেকেই বেড়েছে।

সিপিপি মাঠ কর্মী হাসিনা বেগম বলেন তারা গত রাত থেকে বরিশাল সদর উপজেলার
চরমোনাই,চড়বাড়িয়া সহ নদীকুল এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দিয়ে নিরাপদে
চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

বরিশাল সিপিপি উপ-পরিচালক, মোঃ শাহাবুদ্দিন মিয়া জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট
ঘূর্নিঝড় রেমাল পায়রা বন্দর থেকে ৩শ’ কিলোমিটির দক্ষিনে অবস্থান করছে।

একারনে
বরিশাল নদী বন্দরকে ৪ নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হচ্ছে এরিপোর্ট লেখা পর্যন্ত।
এছাড়া সকাল থেকে সিপিপি সদস্য ও বরিশাল নৌ পুলিশ কির্তনখোলা নদীর বিভিন্ন
পয়েন্টে সতর্কতামূলক মাইকিং করে নদী তীরবতী জনসাধারনকে নিরাপদ আশ্রয়ে থাকার
আহবান জানিয়ে যাচ্ছে।

শামীম আহমেদ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD