সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশাল বিএম কলেজে প্রতিবাদী গণ ইফতার কর্মসূচী পালিত

বরিশাল বিএম কলেজে প্রতিবাদী গণ ইফতার কর্মসূচী পালিত

Sharing is caring!

 পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ই মার্চ) বিএম কলেজের বাণিজ্য ভবন মাঠে এ গণ-ইফতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড় হতে থাকেন মাঠে। এসময় বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা।

কোনো একটা গোষ্ঠী চক্রান্ত করে মুসলমানদের সংস্কৃতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আমাদের এ অপশক্তির জবাব দিতে হবে। ধর্মীয় আবেগের বাইরে গিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে। এর জবাবে সারাদেশে গণসচেতনতা তৈরির বিকল্প নেই।

’ বিএম কলেজের শিক্ষার্থী মো: মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নেবে আর এ দেশের ধর্মপ্রাণ মুসলিমরা সেটা সহ্য করবে এটা ভাবা বোকামি। তার প্রমাণ আজকের এ গণ ইফতার কর্মসূচি। সেই সব কুচক্রীরা তাকিয়ে দেখুক এখানে কত শিক্ষার্থী সমবেত হয়ে ইফতার করছে।’ বিএম কলেজের আরেক শিক্ষার্থী এইচ এম হাসান রাজু বলেন, ‘শুধুমাত্র বিএম কলেজ নয়। বাংলাদেশের বড় বড় প্রায় সব ক্যাম্পাসেই প্রতিবাদী ইফতার অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ থেকে চাইলেই মুসলমানদের সংস্কৃতিকে স্তব্ধ করে দেওয়া যায় না। এ দেশের মানুষ, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান তা হতে দেবে না। এসময় আয়োজকদের পক্ষে মোঃ ইয়ামিন, মোঃ হাসান, মোঃ নাহিদ, নাঈম, রিয়াজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD