শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ইতিহাসের এই দিনে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ

ইতিহাসের এই দিনে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ

Sharing is caring!

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ জুন ২০১৯, রোববার। ১৭ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ। ২৪ শাওয়াল ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৬৫৬- ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর খেলাফত লাভ।
১৭৭২- রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু।
১৭৫৭- বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ৩০ হাজার সৈন্য নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।
১৮৫৫- ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত।

১৮৫৫ সালের ৩০ জুন। ভারতের দামিন-ই-কোহ্ এলাকা। সেখানে ১০ হাজার সাঁওতাল কৃষকের বিরাট জমায়েত। তাদের দাবি, ‘জমি চাই, মুক্তি চাই’। যা থেকে শুরু হয় বিদ্রোহ। এ বিদ্রোহ হয়ে উঠেছিল সব সম্প্রদায়ের গরিব জনসাধারণের মুক্তিযুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের এ দেশীয় দালাল সামন্ত-জমিদার, সুদখোর ও তাদের লাঠিয়াল বাহিনী, দারোগা-পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব- এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালেরা।

১৮৯৪- লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।
১৮৯৪- কোরিয়া চীন থেকে স্বাধীনতা পায়।
১৯৩৪- জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।
১৯১৬- জাপান-রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪১- নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৭- আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি থেকে পদত্যাগ করেন।
১৯৬০- কঙ্গো বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৯৩৯- মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো।
১৯৪৩- লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমদ ছফা।

মৃত্যু
১৮৩৯- তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ খাঁ।
১৮৫১- কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং।
১৭১৭- নবাব মুর্শিদ কুলি খান।
১৯৫৭- লোককথা সংগ্রাহক ও লেখক দক্ষিণারঞ্জন মিত্র।
১৯৫৯- খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা শিশিরকুমার ভাদুড়ী।
১৯৬১- আমেরিকার বিজ্ঞানী নি ডি ফরেস্ট।
১৯৬২- বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী প্রমীলা নজরুল।
২০১৪- কবি আবুল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD