বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শিক্ষাবোর্ড সচিবের বিদায় সংবর্ধনা

শিক্ষাবোর্ড সচিবের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

 বরিশাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর আ ফ ম বাহরুল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার বিকেলে শিক্ষাবোর্ড মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় । 

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে এবং শিক্ষাবোর্ড উপ সচিব আব্দুর রহমান মিয়ার সঞ্চালনায় বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস , সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দীন , সাবেক সচিব প্রফেসর মোতালেব হাওলাদার সহ শিক্ষাবোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ।  পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা কার্যক্রম শুরু করা হয় ।

পরবর্তীতে বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সচিব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা সহ উপহার প্রদান করা হয় ।

এ সময় উপস্থিত বর্তমান বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সহধর্মিণী এবং তার মেয়ে কে ফুলেল শুভেচ্ছা এবং উপহার প্রদান করে বোর্ডের সকলে মিলে ফটোসেশনে অংশগ্রহণ করেন ।  বোর্ডের সাবেক চেয়ারম্যানবৃন্দ , সচিব সহ কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য প্রদানকালে সদ্য বিদায়ী সচিব প্রফেসর আ ফ ম বাহরুল আলমের বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD