বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বান্দরবানে জেএসএস’র সমর্থককে গুলি করে হত্যা

বান্দরবানে জেএসএস’র সমর্থককে গুলি করে হত্যা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়িতে অংসিংচিং মারমা (৩৬) নামে জন সংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। 

সোমবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নে থোয়াইঅংগ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অংসিংচিং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মংপ্রুথুই মারমার ছেলে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে কয়েকজন লোক এসে অংসিংচিংকে বাইরে ডেকে নিয়ে যায়। এ সময় গুলির শব্দও পাওয়া গেছে। সকালে পাড়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়।

সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, অংসিংচিং মারমা আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় নয়। তবে এলাকায় জন সংহতি সমিতির সমর্থক হিসেবে তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার হাত পিছমোড়া করে বাঁধা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD