বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

Sharing is caring!

অনলাইন ডেক্স: আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক বরিশাল চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। চলমান মাসের গত ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর শুরু হয়ে আজ শনিবার ২৫ নভেম্বর’২৩ শনিবার সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হল লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ওয়ারী থানা নিবাসী মোঃ এনামুল (২১) গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেন।

এবং ফতুল্লা-নারায়ণগঞ্জ নিবাসী মোঃ কারামত আলী (৭৫) পিতা- মৃত মারফত আলী গতকাল ২২ নভেম্বর ৭.৪৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে মরহুমের ঠিকানায় প্রেরণ করা হয়। চরমেনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দেড় সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা সেবা নিয়েছেন। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ এক বার্তায় উপরোক্ত তথ্য জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD