বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই মুখ্য

উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই মুখ্য

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেছেন, উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রফেসর ড. সাজ্জাদ বলেন, প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে তাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালগুলোতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD