সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন
আবারো নিরপেক্ষ নির্বাচন দাবিতে আন্দোলন করতে হবে: ফখরুল

আবারো নিরপেক্ষ নির্বাচন দাবিতে আন্দোলন করতে হবে: ফখরুল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারো নির্বাচন দাবিতে আন্দোলন সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে।

সোমবার (১৭ জুন) দুপুরে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এক প্রকারের যুদ্ধে নেমেছিলাম। কিন্তু আমাদের সেই অস্ত্রকে লুণ্ঠন করে নিয়ে আওয়ামী লীগ বন্দুক-পিস্তল দিয়ে সরিয়ে দিয়েছে। জনগণকে তারা পরাজিত করেছে, বিএনপিকে নয়। জনগণকে নিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে। তাহলে এই সরকারকে পতন করা যাবে।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনা, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। আজ দেখুন পার্লামেন্টে বিএনপির সংসদ সদস্যরা বিনা দ্বিধায় কথা বলতেছে। এতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমাদের এতে লাভ হচ্ছে। এ জন্যই আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে গেছেন।

উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতিসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD