মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অতিরিক্ত যাত্রীবহন, উদাসীন লঞ্চ কর্তৃপক্ষ

অতিরিক্ত যাত্রীবহন, উদাসীন লঞ্চ কর্তৃপক্ষ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : ঈদের আনন্দ শেষে গত এক সপ্তাহ ধরে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চগুলো যাত্রী বোঝাই করে রাজধানীর উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

এই সুযোগে নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রীবহন করে চাঁদপুর ঘাট ত্যাগ করছে লঞ্চগুলো। বিআইডব্লিউটি-এর কর্মকর্তারা লঞ্চঘাটে সার্বক্ষণিক উপস্থিত থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (১২ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী বহন করে ঘাট ত্যাগ করছে। ঈদ স্পেশাল দুটি লঞ্চ থাকার কথা থাকলেও তা নেই। বরং নিয়মিত সিডিউল লঞ্চগুলো দেখা গেছে। যাত্রীরা কয়েকঘণ্টা দাঁড়িয়ে থেকে কোনো উপায় না পেয়ে অতিরিক্ত যাত্রী হয়েই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে।

ফরিদগঞ্জ থেকে আসা যাত্রী মাঈনুদ্দিন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে একঘণ্টা দাঁড়িয়ে আছি। কিন্তু লঞ্চে ওঠার মতো কোনো জায়গা না থাকায় অপেক্ষা করছি। পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষায় রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লঞ্চ মালিক প্রতিনিধি জানান, অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চগুলো থেকে বিআইডব্লিউটিএর দায়িত্বরত কর্মকর্তারা নির্দিষ্ট হারে নেন।

লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন ও আজগর আলী বলেন, ঈদের একদিন পর থেকে যাত্রীর চাপ বেশি। আগামী শনিবার পর্যন্ত যাত্রীদের চাপ থাকবে। এরপর স্বাভাবিক হবে।

এদিকে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ’র দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মাহতাব উদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে কথা বলার জন্য চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আ. রাজ্জাকের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD