বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ছাত্রদল নেতার ৫ বছরের কারাদ-, লাখ টাকা জরিমানা

ছাত্রদল নেতার ৫ বছরের কারাদ-, লাখ টাকা জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স:  প্রধানমন্ত্রী, সেতু মন্ত্রী ও স্পীকারকে নিয়ে ফেইসবুকে কটুক্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বরিশাল জেলা বানারীপাড়া উপজেলা ছাত্রদলের এক নেতাকে ৫ বছরের কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা দিতে ব্যর্থ হলে আরো ৬ মাসের কারাদ- ভোগ করতে হবে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন বলে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বেঞ্চ সহকারী নাজমুল হাসান। দণ্ডিত ছাত্রদল নেতা মো. ছাদিম হোসেন (২৭) রায় ঘোষনার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

সে বানারীপাড়া উপজেলার বাসার খেজুরবাড়ী এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ২০১৮ সালের ১ অগাষ্ট থেকে ১৬ অগাষ্ট পর্যন্ত ছাত্রদল নেতার ফেইসবুক আইডি মো. ছাদিম” থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্পীকার, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সম্পর্কে বাজে মন্তব্য করে ১০ টি পোষ্ট দেয়। এ পোষ্ট ফেইসবুকে ছড়িয়ে পড়লে জনগনের মধ্যে চাঞ্চল্যে সৃষ্টি হয় ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার সম্ভাবনা দেখা দেয়।

এ ঘটনায় ২০১৮ সালের ১ সেপ্টেম্বর বানারীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বানারীপাড়া থানায় মামলা করেন। বরিশাল জেলার বানারীপাড়া থানার এসআই মো. মোশারেফ হোসেন ২০১৯ সালের ১৬ জানুয়ারী একমাত্র ছাদিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD