সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে আগাম শীতকালীন সবজি চাষে সফলতা

বরিশালে আগাম শীতকালীন সবজি চাষে সফলতা

Sharing is caring!

আগাম শীতকালীন সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সফল চাষী মজিবুর রহমান বিপ্লব। তার ২০ শতক জমিতে আগাম শীতকালীন সবজির মধ্যে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। বিপ্লবের একক ফল প্রদর্শনী গোল্ডেন আট পেয়ারা বাগানের এক জমিতেই চাষাবাদ হয়েছে সাত ধরনের ফসল। এরমধ্যে ২০ শতক জমিজুড়ে রয়েছে গোল্ডেন আট নামক জাতের পেয়ারা বাগান। ওই পেয়ার গাছের মধ্যে ও পাশে আগাম শীতকালীন সবজী চাষ করা হয়েছে। যারমধ্যে রয়েছে-লাল শাক, টমেটো, ক্ষিরাই, শশা, পেঁপে, লেবু ও সুগন্ধী বুম্বাই মরিচ। বিপ্লবের ওই সবজী বাগানে কাজ করে জীবিকা র্নিবাহ করছেন এলাকার চারজন বেকার যুবক। সফল কৃষক মজিবুর রহমান বিপ্লব বলেন, এবছর আগাম শীতকালীন সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করায়, আগামীতে এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। শুধু বিপ্লবই নন; যেকোন চাষীকে উপজেলা কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতা ও পরামর্শ দেওয়ার হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক। আগাম শীতকালীন সবজি চাষ করে ব্যাপক সফলতা পাওয়ার কথা জানিয়ে বরিশাল গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্য নিয়েই নতুন নতুন চাষী তৈরি করতে কাজ করছে কৃষি অধিদপ্তর। এসব কৃষকদের কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতার পাশাপাশি মাঠপর্যায়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। ফলশ্রæতিতে এবার উপজেলার পাঁচ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করা হয়েছে। পাশাপাশি শীতকালীন সবজি চাষও বৃদ্ধি পেয়েছে। বরিশাল মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, সফল কৃষক মজিবুর রহমান বিপ্লবের ব্যাপক সফলতায় আগামীতে মাহিলাড়া ইউনিয়নে রো সবজি চাষী বৃদ্ধি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD